প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে প্রথমবারের মতো উদ্যাপিত হলো ‘বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস’৷ গত ২১ মে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের কার্যালয়ে ১২টি আদিবাসী গোষ্ঠীর অংশগ্রহণে দিবসটি উদ্যাপন করে সিএসইউ ট্রাস্ট, আরলি কনসার্নসহ স্থানীয় কিছু বেসরকারি সংগঠন৷ দিবসটির মূল প্রতিপাদ্য ছিল, ‘সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় একটা কিছু করি’৷ শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়৷ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সিএসইউ ট্রাস্টের চেয়ারপারসন জহিরুল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হক৷ অনুষ্ঠানে আদিবাসী নেতা নির্মল মাহাতো, এঞ্জেলা লারকা প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷