সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তি চৌধুরীর প্রতি শেষশ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তি চৌধুরীর মরদেহ শনিবার রাত ১১টায় ঢাকা থেকে কিশোরগঞ্জ শহরের বাসায় আনা হয়। এর পরই বিভিন্ন স্তরের শত শত মানুষ তাঁকে একনজর দেখতে ভিড় জমায়। গতকাল রোববার বেলা ১১টায় তাঁর মরদেহ জেলা শিল্পকলা একাডেমীতে রাখা হয়। জেলা প্রশাসক শাহ কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিল্পকলার সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা একে একে এসে হাজির হন। নাট্যকার, গীতিকার, সুরকার, অভিনেতা মুক্তি চৌধুরী শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। গতকাল বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদে জানাজা শেষে তাঁকে শহরের শোলাকিয়া গোরস্থানে দাফন করা হয়।