প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক সন্ধ্যা উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোশফেকুর রহমান। রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ এইচ এম শহীদউল্লাহ, কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।