প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সূচনা বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বিমা কর্মকর্তা ও লেখক সাদেক আহমেদ। কবিতা আবৃত্তি করেন রজত কান্তি গোস্বামী ও ছড়া পাঠ করেন ছড়াকার আবদুল হামিদ মাহবুব। গান পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আহমদ, রানা খান ও রুমেল খান।