সাংস্কৃতিক সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সপ্তাহ চলছে। গতকাল মঙ্গলবার থেকে দুই দিনের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার প্রতিযোগিতার সমাপনী দিন। প্রতিযোগিতার মধ্যে রয়েছে নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, সংগীত, বিতর্ক, গল্প বলা ও অভিনয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনায় অংশ নেন উপাচার্য, কোষাধ্যক্ষ আবুল হোসেনসহ আনিছুর রহমান, জিয়াউল আমিন, বিপ্লব কুমার বিশ্বাস, সাইবুর রহমান মোল্যা ও শেখ মিজানুর রহমান।