সাংস্কৃতিক সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার ‘সাংস্কৃতিক সপ্তাহ’ শেষ হয়েছে। লোকপ্রশাসন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানে ফুল দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিভূতি সরকার, ইংরেজি বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, বিতান খানম প্রমুখ। পরে আবৃত্তি, নাচ, কৌতুক ও গান পরিবেশন করা হয়। ফরিদপুর অফিস