সাংস্কৃতিক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, মুক্তিযোদ্ধা হত্যা ও সাঁওতাল জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে যৌথভাবে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও প্রগতি লেখক সংঘ। গতকাল সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। উদীচী সিলেটের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে সমাবেশে উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি সাইদুর রহমান সাঈদ, যুবনেতা বিদ্রোহী আবীর, ছাত্রনেতা সপ্তর্ষি দাস প্রমুখ বক্তব্য দেন।