সাংস্কৃতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক সেমিনার গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিভাগীয় কমিটি নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সদস্য কথাশিল্পী জাকির তালুকদার। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ঢাকায় দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন আয়োজন করতে যাচ্ছে। তার আগে দেশের প্রতিটি বিভাগে এমন সেমিনারের আয়োজন করা হচ্ছে।