সাংস্কৃতিকসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের নতুন বাজার বটতলায় গত শনিবার লোকনাথ ব্রহ্মচারী সেবা সংঘ পরিচালিত গীতা সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শচীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু। বক্তারা গীতার শিক্ষা, ধর্মীয় সংহতি, সহনশীলতা ও পারস্পরিক ঐক্যের মাধ্যমে উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সঙ্গীতা ব্যানার্জি। তীব্র শীতের মধ্যেও অসংখ্য ভক্ত ও দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।