প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন গত মঙ্গলবার বিকেলে রামপুরার হাজিপাড়ায় বাসের ধাক্কায় পিন্টু শেখ (২৭) নামে এক যুবক মারা গেছেন। তিনি বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে হাজিপাড়ায় একটি মিনিবাস পেছন থেকে বাইসাইকেল আরোহী পিন্টু শেখকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পরীবাগে থাকতেন। তাঁর বাবার নাম হামিদ শেখ।