সাইকেল আরোহীকে চাপা দেওয়ায় ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের বিসিক এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে গতকাল রোববার সকাল ১০টার দিকে বালুবাহী ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়েছে।আহত দেলোয়ার হোসেন (৩৫) বগুড়া শহরের ফুলবাড়ী উত্তরপাড়ার মৃত সোবাহানের ছেলে। বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির টিএসআই আবু তাহের ভূঁইয়া জানান, গতকাল সকাল ১০টার দিকে দেলোয়ার বাইসাইকেলযোগে মাটিডালির দিকে যাওয়ার পথে বালুবাহী নম্বরবিহীন একটি ট্রাক তাঁকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এ সময় এলাকাবাসী ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।