প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে স্কুল ও কলেজের পাঁচজন দরিদ্র ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্যাংক কার্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম। এ সময় বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।