সাইকেল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তি পাওয়া কুমিল্লার বরুড়া হাজি নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের পাঁচ ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল কৃতী ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত সুলতানা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুনাব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চন।