সাইকেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল সোমবার ১০ ছাত্রীকে বাইসাইকেল দিয়েছে ব্র্যাক ব্যাংক। জেলা প্রশাসক জাকীর হোসেন শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন। এ উপলক্ষে ব্যাংকটির নীলফামারী শাখায় ‘দুরন্ত ছাত্রী’ নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান সিকদার, নীলফামারী শাখা ব্যবস্থাপক শেখ মোহাম্মদ জাকির হোসেন, নীলফামারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহের বানু উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি