সাইকেল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশের ৮০ জন সদস্যকে সাইকেল দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাইকেলগুলো তাঁদের হাতে তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। ইউএনও সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ও পবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম আশরাফুল হক। এর আগে পবা উপজেলার একটি বাড়ি, একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল হান্নান ও জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।