সাইকেল র্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়ে সাইকেল র‌্যালি করেছে পঞ্চগড় সাইক্লিস্ট (পিসি) নামে একটি সংগঠন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এবং শহরে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়ে এই র‌্যালির আয়োজন করে। সরকারি মিলনায়তন চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে দুই ঘণ্টা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মিলনায়তনে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পঞ্চগড় প্রতিনিধি