প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র সচেতন নাগরিক কমিটি (সনাক)-মুন্সিগঞ্জের উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রচারণার অংশ হিসেবে সাইকেল র্যালি বের করা হয়। ‘জাগ্রত বিবেক: তারুণ্যের জোয়ারে ভেসে যাক দুর্নীতির কলঙ্ক’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী র্যালিতে সনাকের ইয়েস গ্রুপের তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দেওভোগ এলাকায় সনাক কার্যালয়ের সামনে থেকে শুরু হয় র্যালিটি। এ সময় র্যালি থেকে দুর্নীতিবিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়।