সাইকেল লাইফ এক্সক্লুসিভের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডে গতকাল মঙ্গলবার সাইকেল লাইফ এক্সক্লুসিভের প্রথম শোরুম উদ্বোধন করেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের বাজারে প্রথমবারের মতো বিশাল পরিসরে এমন উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত।’ তিনি আরও বলেন, ‘রপ্তানিতে বিশেষ অবদানের জন্য আমাদের দীর্ঘদিনের সুনাম আছে। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির এই বাইসাইকেল জনপ্রিয় হবে—এটাই আমাদের প্রত্যাশা।’ বিজ্ঞপ্তি।