প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে সাইকেল শোভাযাত্রা করেছে ‘স্বপ্নময়ী তরুণ সাইক্লিং গ্রুপ’ নামে একটি সংগঠন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। াইকেল শোভাযাত্রায় ১২ যুবক অংশ নিয়েছেন। জেলার তিন উপজেলায় তাঁরা ভ্রমণ করবেন। এ সময় তাঁরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচারপত্র বিলি করবেন।