সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তঃসত্ত্বা মা ও শিশুর পুষ্টি-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে গতকাল রোববার প্রচারণার আয়োজন করা হয়। জনসাধারণের মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য-সচেতনতা বাড়াতে মানিকগঞ্জ পৌর এলাকায় সাইকেল শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংগঠন ‘হাসি’ এর আয়োজন করে। সংগঠন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ইমরান আলী শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, জেলা সদর হাসপাতালের আরএমও লুৎফর রহমান, হাসির সভাপতি আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।