সাইকেল শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরে সাইকেল শোভাযাত্রা বের করা হয়। গাইবান্ধা সুন্দরবন রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা অবিলম্বে সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান।