সাইকেলযোগে দেশ ভ্রমণকারী দুই শিক্ষার্থী সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাইকেলযোগে দেশ ভ্রমণ করছেন দুই শিক্ষার্থী। গতকাল বুধবার সকালে তাঁরা দেশের ২৫তম জেলা হিসেবে সিলেটে পৌঁছেছেন। তাঁরা জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁরা দেশের ৬৪টি জেলা সাইকেলযোগে ভ্রমণ করবেন। জানা যায়, মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম ও নূর ইসলাম ১২ মে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে দেশ ভ্রমণের যাত্রা শুরু করেন। মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ভ্রমণকালে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংবলিত একটি লিফলেট বিতরণ করছি। এ ছাড়া নিজেরাও দেশের বিভিন্ন অঞ্চলের মাটি, মানুষ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে-বুঝতে পারছি।’ আগামী দুই মাসের মধ্যে তাঁরা পুরো দেশ ভ্রমণ সম্পন্ন করতে সক্ষম হবেন বলে তিনি জানিয়েছেন।