সাইক্লিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাতটায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার দুটি গ্রুপে নড়াইল, যশোর ও খুলনার বিভিন্ন এলাকার ৪০ জন প্রতিযোগী অংশ নেন। নড়াইল-যশোর সড়কের গাবতলা থেকে প্রতিযোগিতা শুরু হয়। ১০ কিলোমিটার রেসলিং গ্রুপ সাইকেল প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যশোরের বাঘারপাড়ার রাশিদুল ইসলাম এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খুলনার ফুলতলার মিজানুর রহমান ও শরিফুল ইসলাম। এ ছাড়া বাংলা সাইকেল গ্রুপে প্রথম হয়েছেন নড়াইলের মুকুল এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বাঘারপাড়ার আলী হাসান ও রুবেল। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস।