সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩২ বিজিবি ব্যাটালিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়নের আন্তব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা গতকাল শনিবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবি সদর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ৬টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ (তামা) নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৩২ বিজিবি ব্যাটালিয়ন। আর ১টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ নিয়ে রানারআপ হয়েছে ৩৪ বিজিবি ব্যাটালিয়ন।
মোট সাতটি ইভেন্টে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেন বৃহত্তর চট্টগ্রামের ২০টি বিজিবি ব্যাটালিয়নের প্রায় ২০০ প্রতিযোগী। প্রবীণদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন ৩৪ ব্যাটালিয়নের রিপন কুমার। নবীনদের মধ্যে ৩২ ব্যাটালিয়নের সবুর হোসেন।
বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, ক্রীড়া মানুষকে সুস্থ রাখে। সৈনিকদের মন ভালো রাখতেও ক্রীড়ার বিকল্প নেই।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান।