সাইটসেভার্সের এজেন্সি টপ অব মাইন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার স্থানীয় চ্যাপ্টার সাইটসেভার্সের এওআর এজেন্সি হিসেবে কাজ করবে বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ড। এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এড়ানো যায় এমন ধরনের অন্ধত্ব নির্মূলে এশিয়া ও আফ্রিকার ৩০টি দেশে কাজ করে থাকে যুক্তরাজ্যের এই সংস্থাটি। বিজ্ঞপ্তি।