সাইডার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইডার ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সম্প্রতি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের নাজমুল হক। সাইডারের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি কফিল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাহদাত হোসেন, আফছার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।