সাইদ এস্কান্দারের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই ও সাবেক সাংসদ সাইদ এস্কান্দার আর নেই। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে সাইদ এস্কান্দারের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। সাইদ এস্কান্দার ফেনী জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ফেনী-১ আসনের সাবেক সাংসদ।