প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের সাইদুর রহমান (৩০)। স্থানীয় একটি সমবায় সমিতির কর্মচারী তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি জটিলতায়। সম্প্রতি রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সাইদুরের কিডনি অকেজো হয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ করে তুলতে তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু সাইদুরের দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-৫৪৬১, জনতা ব্যাংক, চৌধুরাণী শাখা, পীরগাছা, রংপুর। পীরগাছা (রংপুর)