সাইদুর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিলশা গ্রামের সাইদুর রহমানের হত্যাকারীদের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
তাঁরা গত বুধবার বিকেলে বিলশা বিলচলন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে মিছিলটি বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে সমবেত হন।
বক্তারা সাইদুরের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।