সাইফউদ্দিন আহমেদ মানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ শতকের ষাটের দশকের ছাতনেতা, ১১ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ সকালে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং বাদ আসর আর কে মিশন রোডে মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বিকেলে আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি