সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত সাইফউদ্দিন আহমেদ মানিকের কবরে সকাল নয়টায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ সংগঠনের নেতারা। এ সময় মরহুমের স্ত্রী ফৌজিয়া মোসলেমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ফরহাদ-মণি সিংহ ট্রাস্ট, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।