সাইফউদ্দিন আহমেদ মানিকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের অষ্টম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে।
সাইফউদ্দিন আহমেদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের পাদদেশে তাঁর প্রতিকৃতিতে ও মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাঁর কবরে স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, সম্পাদক মুহম্মদ হিলালউদ্দিন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান ননী, মহিলা পরিষদের নেত্রী ফওজিয়া মুসলেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ৫ ফেব্রুয়ারি ৪৬, আর কে মিশন রোড, গোপীবাগে মিলাদের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।