প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) উপনির্বাচনে সাইফুজ্জামান চৌধুরীকে (জাবেদ) আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার দুপুরে নগরের জামালখানের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে সাইফুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন শেষে রাতে আনোয়ারা উপজেলা সদরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সাইফুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।