সাইফুদ্দিন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সাইফুদ্দিন জ্যাকিকে রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
র‌্যাবের পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাঁকে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজমেরী ওসমানের সহযোগী জ্যাকিকে গত শনিবার নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব-১১। গত রোববার তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর তীর থেকে উদ্ধার করা হয় ত্বকীর লাশ। ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় আজমেরী ওসমানের সহযোগী ইউসুফ হোসেন ও সুলতান শওকত নামের দুই যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।