সাইফুদ্দীন সভাপতি নূরে আলম সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অধ্যাপক কাজী সাইফুদ্দীন সভাপতি ও অধ্যাপক মো. নূরে আলম আবদুল্লাহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার সানজিদা ফারহানা এ ফলাফল ঘোষণা করেন। এতে সহসভাপতি পদে অরুণ কুমার গোস্বামী, কোষাধ্যক্ষে মো. ছগীর হোসেন খন্দকার, যুগ্ম সম্পাদকে এ এইচ এম শফিউল্লাহ, সদস্যে আবদুল্লাহ আল মাসুদ, মো. কামাল হোসেন, মুনিরা জাহান, খন্দকার মোন্তাসির, মোহাম্মদ সায়েদুর রহমান, শহিদুল ইসলাম, তপন কুমার পালিত, দ্বীন ইসলাম, শেখ আলমগীর হোসেন ও আবদুল আউয়াল নির্বাচিত হয়েছেন।
সানজিদা ফারহানা প্রথম আলোকে বলেন, নির্বাচনের চূড়ান্ত তালিকায় কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ কমিটির মেয়াদ এক বছর।