ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান সম্প্রতি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা-ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান এবং দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা এর ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা দুই বছরের জন্য (২০১৩-১৪) এই ট্রাস্টের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।সাইফুর রহমান ইএসটিসিডিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ট্রান্সকম গ্রুপ চা ও ওষুধশিল্প, ইলেকট্রনিকস, মিডিয়াসহ বাংলাদেশের নেতৃস্থানীয় একটি শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান।লুনা শামসুদ্দোহা দোহাটেক নিউ মিডিয়ার (সফটওয়্যার ডেভেলপার) চেয়ারম্যান ছাড়াও ইউসেপের বোর্ড অব গভর্নরস এবং সুইজারল্যান্ডের ব্রেইন্স ট্রাস্ট ইভিয়ান গ্রুপ-আইএমডির একজন সম্মানিত সদস্য। তিনি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক। বিজ্ঞপ্তি।