প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের সব স্থাপনা থেকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের নাম মুছে ফেলাসংক্রান্ত মৌলভীবাজার-৩ আসনের সাংসদের বক্তব্যের নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী। গতকাল মঙ্গলবার নিন্দা জানিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে খালেদা রব্বানী বলেন, সাইফুর রহমান কেবল বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী একজন খ্যাতিমান ব্যক্তি। বর্তমান সরকার বিভিন্ন স্থাপনা থেকে কেবল সাইফুর রহমান নয়, জিয়াউর রহমানের নামও মুছে ফেলছে। এটা তাদের হিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। ২৬ ডিসেম্বর মৌলভীবাজার শহরের চৌমোহনায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ বলেন, ‘মৌলভীবাজারের সবকিছু থেকে এম সাইফুর রহমানের নাম মুছে ফেলবেন।’