সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর বুধবার। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির দুই অংশ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২০০৯ সালের এ দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।বিএনপি সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করবে। বেলা তিনটায় মৌলভীবাজার শহরের পৌর জনমিলনকেন্দ্রে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হবে। সাইফুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানেও সকালে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশও মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়।