প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (ডুমুরতলা-রঘুনাথপুর) উপনির্বাচনে সাইফুল আলম বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত শনিবার পৌরসভার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি কক্ষে ভোট গ্রহণ করা হয়।
সাইফুল আলম ৮৮৮ ভোট পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আশিকুর রহমান পেয়েছেন ৪৪৭ ভোট। সকাল নয়টায় ওই ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের কাউন্সিলর ও জামায়াত নেতা ইমরুল কায়েস ১৮ জানুয়ারি রাতে ঢাকার মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এরপর ওই পদটি শূন্য হয়। ওই ওয়ার্ডে ভোটার দুই হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ৯৯৩ জন, মহিলা ১ হাজার ১৬ জন।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান।