সাইফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন সাইফুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তিনি ‘কিয়ারি মেলফরমেশন’ নামে মস্তিষ্কের এক জটিল রোগে আক্রান্ত। এতে তাঁর বাঁ হাত প্রায় অবশ হয়ে গেছে। মাথার বাঁ পাশে অসহ্য ব্যথাও হয়। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের পরামর্শক পার্থ প্রতীম বিষ্ণুর কাছে চিকিৎসা নিচ্ছেন। আগামী ২ ফেব্রুয়ারি তাঁর মাথায় অস্ত্রোপচার হবে। এ জন্য ব্যয় হবে ছয়-সাত লাখ টাকা। তাঁর পরিবারের এত টাকা জোগার করার সামর্থ্য নেই। তিনি ময়মনসিংহের ভালুকার বাটাজোর গ্রামে কৃষক জামাল মিয়ার ছেলে। সাইফুল সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাইফুল ইসলাম, ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০৮৮০১৭২৭৪৩২৩০৬০। বিজ্ঞপ্তি।