সাইফুল ইসলাম তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম ও বিডিআর বিদ্রোহ মামলার প্রধান কৌঁসুলি মোশারফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়েছে হাজারীবাগ থানার পুলিশ।গতকাল বৃহস্পতিবার হাজারীবাগ থানার পুলিশ সাইফুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম শাহরিয়ার মোস্তফা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।১১ আগস্ট সাইফুল মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ওই দুজনকে হত্যার হুমকি দেন। এতে মোশারফ হোসেন বাদী হয়ে ওই দিনই হাজারীবাগ থানায় মামলা করেন।