সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর হত্যার বিচারের দাবিতে খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সাতক্ষীরা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংহতি কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। শনিবার বেলা সাড়ে ১০টায় মানববন্ধন চলাকালে সংহতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়।সমাবেশে বক্তারা কৃষকনেতা হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, খাসজমি প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ এবং ঘটনার রাতে সাইফুল্লাহ লস্করের বাড়িতে যেসব পুলিশসদস্য গিয়েছিলেন তাঁদের জেরা করার দাবি জানান। সমাবেশে মুজিবর রহমান, সাইফুল্লাহ লস্কর বিচার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুর রহিম, সদস্যসচিব মোস্তফা লুত্ফুল্লাহ, আতিয়ার রহমান, আবদুল্লাহ হোসেন, আবদুল ওয়াহাব, নজরুল ইসলাম, বেগম রেহানা, শামীমা সুলতানা, শেখ সাদী ভুঁইয়া, মনির আহমেদ, মুক্তিযোদ্ধা আবু হাসান, মহিউদ্দিন আহমেদ, বদিয়ার রহমান, মাহবুবুর রহমান, অশোক সাহা প্রমুখ বক্তব্য দেন। হত্যা মামলার তদন্ত সিআইডিতেআমাদের নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাইফুল্লাহ লস্কর হত্যা মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করা হয়েছে।