সাইফুল্লাহ লস্করকে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাইফুল্লাহ লস্কর কেবল সাতক্ষীরার নন, সারা দেশের মেহনতি মানুষের নেতা। তাঁর নেতৃত্বে ভূমিহীন ব্যক্তিরা একের পর এক খাসজমি উদ্ধার করে তাতে বসতি স্থাপন করছে। খাসজমি যাতে ভূমিহীনেরা আর নিতে না পারে, সে জন্য ভূমিদস্যু ও প্রশাসনের যোগসাজশে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।