সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকীতে অনশন সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক ও ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন ও সমাবেশ হয়।জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদার সমাবেশে সভাপতিত্ব করেন। অনশন চলাকালে জেলা ভূমিহীন সমিতির ১৪ দফা দাবি এবং সাইফুল্লাহ লস্কর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক আবদুর রহিম, জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, জাসদের কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাসদের আজাদ হোসেন প্রমুখ।