সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেছিল জাপানি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে যে ১০ সন্দেহভাজনকে বাংলাদেশের পুলিশ খুঁজছে, তাঁদের একজন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক মোহাম্মাদ সাইফুল্লাহ ওজাকি। জাপানের পুলিশ তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল।
সাইফুল্লাহ ওজাকি ২০০২ সালে পড়াশোনার জন্য জাপান যান। সেখানেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০১১ সালে পিএইচডি শেষ করে কিয়োটোর রিৎসুমিকান বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইন্টারন্যাশনালে শিক্ষকতা শুরু করেন। তাঁর স্ত্রী একজন জাপানি নাগরিক। গত বছর পরিবার নিয়ে ইউরোপে পাড়ি জমান। এর পর থেকেই তঁার খোঁজ পাওয়া যাচ্ছে না। রিৎসুমিকান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, গত জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়।