সাইবার অপরাধ ঠেকাতে সক্রিয় বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (সিএসআইআরটি) নামের একটি দল গঠন করা হয়েছে। গতকাল বুধবার থেকে এ দলটি কাজ শুরু করেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। কমিশনের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এ দলে কমিশনের সদস্য, মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, পিএসটিএন অপারেটর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও সাইবার ক্যাফের প্রতিনিধিরা আছেন। বিটিআরসির মহাপরিচালক (লিগাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহীদুজ্জামান জানান, অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে টেলিযোগাযোগ আইনের আওতায় দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং পাঁচ লাখ থেকে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে।