প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দেশের প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে। গতকাল মঙ্গলবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি যেমন মানুষের কল্যাণে কাজ করছে, তেমনি অপরাধ বিস্তারেও ভূমিকা রাখছে। এ কারণে সরকার সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। এ লক্ষ্যে প্রতিটি জেলায় ‘সাইবার ক্রাইম কন্ট্রোল কমিটি’ গঠন করা হবে।