সাইবার অপরাধের শিকার সংবাদকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে একজন সংবাদকর্মী সাইবার অপরাধের শিকার হয়েছেন। কে বা কারা ওই সংবাদকর্মীর নামে ই-মেইল খুলে সেটি দিয়ে তাঁর পত্রিকায় প্রতিবেদন পাঠায় বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল-এর বাগেরহাট ব্যুরোপ্রধান মো. দেলোয়ার হোসেনের নামে কে বা কারা একটি ই-মেইল খুলে সেটি দিয়ে ওই পত্রিকায় প্রতিবেদন পাঠায়। গত সোমবার পত্রিকা কর্তৃপক্ষ নতুন ই-মেইল দেখে এ বিষয়ে খোঁজখবর নেয়। এতে ভুয়া ই-মেইল থেকে প্রতিবেদন পাঠানোর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় রাতে দেলোয়ার হোসেন বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বুধবার বাগেরহাটের পুলিশ সুপার ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে নির্দেশ দিয়েছেন।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, কোন ই-মেইল ও মডেম ব্যবহার করে প্রতিবেদনটি পাঠানো হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।