সাইবার নিরাপত্তা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে গতকাল সোমবার সকালে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. ফখরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম মোস্তফা চৌধুরী। ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের উপকারিতা সম্পর্কে তথ্য দেওয়া হয়। এ ছাড়া নিরাপদে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা যোগ দেন।