সাইবার নিরাপত্তা কর্মকৌশলে যুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিনির্ভর সময়ে সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সাইবার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তাকে বিচ্ছিন্ন কোনো বিষয় না ভেবে তাই প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকৌশলের সঙ্গে যুক্ত করতে হবে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বহুজাতিক নিরীক্ষা ও সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এমন মতামত উঠে এসেছে।

সেমিনারে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সাইবার নিরাপত্তা বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, এটি এখন বিশ্বের সব দেশের জন্যই একটি সমস্যা। এই সমস্যা সমাধানে তাই সব দেশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিতভাবে কাজের এই প্রক্রিয়া প্রতিবেশী দুই দেশের মধ্যে হতে পারে, আবার আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার (ম্যানেজিং পার্টনার) মামুন রশিদ। আরও বক্তব্য দেন, পিডব্লিউসি ইন্ডিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক অংশীদার বিশাল সালভি, নির্বাহী পরিচালক অরিজিৎ চক্রবর্তী প্রমুখ।